নিজস্ব প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৫ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী জননেতা মুরাদ সিদ্দিকী বলেছেন, আমি আমার জন্য এমপি হতে চাই না।
সাধারণ মানুষের অধিকার আদায়ের জন্য এমপি হতে চাই। আমি নির্বাচিত হওয়ার পর দিন থেকে কোন মহিলা স্কুল ও কলেজের সামনে কোন ইভটিজার দাড়াতে পারবে না। নির্বাচিত হওয়ার পর সমাজ থেকে আমি মাদক ব্যবসা, সন্ত্রাস, ভূমি দখল, বেকারত্ব দূর করবো। আমি সদর আসনের সার্বিক উন্নয়ন করবো। বৃহস্পতিবার বিকেলে নাগরিক কমিটি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, আমি ব্যর্থতার মাঝে সফলতা খুজে পাই। সোনাকে যেমন নাইট্রিক এসিডের মাধমে আগুনে পুড়ে তার খাটিত্ব প্রমাণ করতে হয়, ঠিক তেমনি আমি ভোটারদের ধারে ধারে ঘুরে আমার সততা ও নৈতিকতার প্রমাণ দিয়েছি। আপনার ইতিপূর্বে যাদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাই মাদক ব্যবসা, সন্ত্রাস, ভূমি দখল ও উন্নয়নের নামে লুটপাট করে আসছে।
মাদক সেবন করে আমার আপনার সন্তান মাদকাসক্ত হচ্ছে। ফলে আমাদের পরিবার তথা সমাজের শান্তি নষ্ট করছে। আপনারা সরকার ও মার্কাকে ভোট দেন। নির্বাচিত হওয়ার পর তারাই সমাজের অস্ত্র ও মাদক ব্যবসায়ীদের আশ্রয় দেয়। সব ভুলের ক্ষমা হয় মীর জাফরের কোন দিন ক্ষমা হয় না। তাই আপনার সিদ্ধান্ত নেন আগামী নির্বাচনে আপনারা কাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।
আব্দুল হালিম তালুদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মুরাদ সিদ্দিকীর মেয়ে ধ্র“পদী লতিফা সিদ্দিকী, ভাই শামী সিদ্দিকী বেলাল, শহীদুর রহমান বাবুল সিদ্দিকী, টাঙ্গাইল চেম্বার অব কমার্সের পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান মনি আরজু, শহর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মাহমুদ মামুন খান, সাবেক ছাত্রলীগ নেতা নওশাদ আহমেদ নবীন প্রমুখ।
