Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে প্রতিযোগিতা আইন ও ব্যবসা-বাণিজ্য নিয়ে মতবিনিময় সভা

টাঙ্গাইলে প্রতিযোগিতা আইন ও ব্যবসা-বাণিজ্য নিয়ে মতবিনিময় সভা

বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত ও ব্যবসা-বাণিজ্যের পরিবেশ স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের দায়িত্ব নিয়ে আলোচনা

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে ‘প্রতিযোগিতা আইন, ২০১২ ও এর প্রয়োগে স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি’ শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসক, টাঙ্গাইলের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সদস্য ড. মো. আখতারুজ্জামান তালুকদার। সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক।

সভায় প্রতিযোগিতা আইন, ২০১২-এর লক্ষ্য ও উদ্দেশ্য, বাজারে সুষ্ঠু প্রতিযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের দায়িত্ব এবং ব্যবসা-বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় বাজার পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখা, প্রতিযোগিতামূলক পরিবেশ নিশ্চিত করা এবং সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

RELATED ARTICLES

Most Popular