সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলের আটটি আসনে বিজয়ী হলেন যারা; ভোটে হিসাব দেখে নিন

টাঙ্গাইলের আটটি আসনে বিজয়ী হলেন যারা; ভোটে হিসাব দেখে নিন

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের ৮টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এতে বিএনপি’র কোন প্রার্থীই জয়লাভ করতে পারেনি। রোববার রাত সাড়ে ১০টার দিকে জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে এ প্রকাশ করা হয়।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে ১৩৯টি কেন্দ্র। আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক ২ লাখ ৮০ হাজার ২শ’ ৯২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) সরকার শহিদ পান ১৬ হাজার ৪শ’ ৪০ ভোট।

টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ১৩২টি কেন্দ্র। আওয়ামী লীগের প্রার্থী তানভীর হাসান ছোটমনির ২ লাখ ৯৯ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) সুলতাল সালাউদ্দিন টুকু পান ৯ হাজার ৮৮৯ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মোট ভোট কেন্দ্র ১১৯। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আতাউর রহমান খান ২ লাখ ৪২ হাজার ৪শ’৩৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) লুফর রহমান খান আজাদ পান ৯ হাজার ১২২ ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) মোট ভোট কেন্দ্র ১০৮। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) হাসান ইমাম খান সোহেল হাজারী ২ লাখ ২৪ হাজার ১২ টি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগ (ধানের শীষ) ইঞ্জিনিয়ার লিয়াকত আলী পান ৩৪ হাজার ৩৮৮ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) মোট ভোট কেন্দ্র ১২৭। আওয়ামী লীগ (নৌকা) প্রার্থী ছানোয়ার হোসেন ১ লাখ ৪৯ হাজার ৩শ’ ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) মেজর জেনারেল (অব:) মাহমুদুল হাসান পেয়েছেন ৭৮ হাজার ৯৯২ ভোট।

টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) মোট ভোট কেন্দ্র ১৪১। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ২ লাখ ৮০ হাজার ২২৭ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি মনোনীত প্রার্থী (ধানের শীষ) গৌতম চক্রবর্তী পেয়েছেন ৪৪ হাজার ৫৫৯ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) মোট ভোট কেন্দ্র ১১৩ টি। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) একাব্বর হোসেন ১ লাখ ৬৪ হাজার ৫শ’৯১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) আবুল কালাম আজাদ সিদ্দিকী ৮৭ হাজার পান ৯৪৯ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) মোট ভোট কেন্দ্র ১২২ টি। আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) জোয়াহেরুল ইসলাম জোয়াহের ২ লাখ ৭ হাজার ৬শ’৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্টের কৃষক শ্রমিক জনতা লীগ (ধানের শীষ) কুঁড়ি সিদ্দিকী পান ৭১ হাজার ১৪৪ ভোট।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular