নিউজ টাঙ্গাইল ডেস্কঃ আজ ৫ জানুয়ারি রোজ শনিবার উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স আর চিটাগাং ভাইকিংস।এদিকে আজ দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। বাংলাদেশ সময় সন্ধা ৫.২০ মিনিট থেকে খেলাটি শুরু হবে।
এদিকে সাকিব আল হাসানের নেতৃত্বে খেলবে ঢাকা।অন্যদিকে রাজশাহীর নেতৃত্বে তরুণ মেহেদী হাসান মিরাজ।সে হিসেবে খেলাটি মূলত শক্তিশালী ঢাকার সাথে তারুণ্যের রাজশাহীর।
ঢাকা ডায়নামাইটসের সম্ভাব্য একাদশঃ রনি তালুকদার, সুনীল নারিন, ইয়ান বেল/জাজাই, সাকিব আল হাসান(অধিনায়ক), কাউরন পোলার্ড, আন্দে রাসেল, নুরুল হাসান(উইকেটরক্ষক), শুভাগত হোম, আসিফ হাসান, কাজী অনিক, রুবেল হোসেন।
রাজশাহী কিংসের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, জাকির হোসেন, মুমিনুল, মোহাম্মদ হাফিজ, লাইরি ইভানস, ফজলে রাব্বি, সেকুগে প্রশন্ন, মেহেদি মিরাজ, আরাফাত সানি, ইসুরু উদানা, মুস্তাফিজুর রহমান।
