টাঙ্গাইলে প্রতিপক্ষের হামলায় সেনা সদস্য নিহত

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের মির্জাপুরে প্রতিপক্ষের হামলায় আজিজুল ইসলাম (২৮) নামে সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। সে উপজেলার মহেড়া ইউনিয়নের দেওভোগ গ্রামের মৃত আব্দুর রউফ মিয়ার ছেলে।

শুক্রবার দুপুর ২টার দিকে এই ঘটনা ঘটে। মির্জাপুর থানার ওসি একেএম মিজানুল হক জানান, গত দুইদিন আগে রাতে সেনা সদস্যের ভাই ও তার ছেলের সাথে ঝগড়া হয়। পড়ে সেই ঝগড়া উত্তর পাড়া ও দক্ষিন পাড়ার মানুষের মাঝে ছড়িয়ে পড়ে। শালিসী বৈঠকের মাধ্যমে সমাধান হওয়ার কথা থাকলেও তা হয়নি।

আজ সেই ঝগড়াটি পূণরায় শুরু হলে সেনা সদস্য আহত হয়। পরে তাকে উদ্ধার করে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা হয়। ঢাকায় নেওয়ার পথে সেনা সদস্য নিহত হয়। খবর পেয়ে লাশটি মির্জাপুর থানায় নিয়ে আসা হয়েছে । প্রাথমিক সুরতহাল ও ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর