এম সাইফুল ইসলাম শাফলু: টাঙ্গাইলের সখীপুরে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স মাঠ পর্যায়েয়র কর্মীদের মান উন্নয়েন তিন দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সখীপুরস্থ কার্যালয়ে এর সমাপনি প্রশিক্ষণ শেষে প্রশিক্ষার্থীদের মাঝে পরীক্ষা, লটারী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড টাংগাইল প্রধান প্রশিক্ষক ডেপুটি ভাইস প্রেসিডেন্ট জনাব এস আই এম শাহাবউদ্দিন, ডেপুটি এরিয়া ইনচার্জ জনাব মো. হাফিজুর রহমান, সহকারি এরিয়া ইনচার্জ জনাব মো. আববাছ উদ্দিন, ফ্যাকাল্টি মেম্বার জনাব মো. আতিকুল ইসলাম, জোনাল ম্যানেজার জনাব একরামুল হক টিটু এবং বিশেষ মেহমান হিসেবে সাংবাদিক এম সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
পরে কৃতি শিক্ষার্থী ও বাংলাদেশ রেডিও টেলিভিশনের শিল্পীবৃন্দেন পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
