সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলঘাটাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঘাটাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

ঘাটাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের ঘাটাইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ শুক্রবার সকালে উপজেলা প্রশাসন র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।

র‌্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাটাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মো. নজরুল ইসলাম খান।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাকসুদুল আলম, সরকারি জিবিজি কলেজের অধ্যক্ষ শামসুল আলম মনি, অধ্যাপক মতিয়ুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম শামসুল হক, প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ নূরুজ্জামান মিঞা প্রমূখ। আলোচনা শেষে ব্শ্বি ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular