সোমবার, মে ২৫, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলটাঙ্গাইলে গাছ চাপায় গাছ কাটার শ্রমিক নিহত

টাঙ্গাইলে গাছ চাপায় গাছ কাটার শ্রমিক নিহত

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে গাছ চাপা পড়ে নায়েব আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। আজ ২ এপ্রিল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দাপনাজোর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শ্রমিক উপজেলার দেউলী গ্রামের বাসিন্দা।

এলাকাবাসী জানান, উপজেলার কাশিল ইউনিয়নের দেউলী গ্রামের নায়েব আলী দীর্ঘ দিন যাবৎ গাছ কাটার কাজ করে আসছিলেন। তিনি আজ সকালে পাশ্ববর্তী দাপনাজোর গ্রামের বজলুর রহমানের বাড়িতে গাছ কাটতে যায়।

গাছ কাটার সময় এক পর্যায়ে একটি গাছ তার ওপর পড়ে যায়। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, এ তথ্যটি নিশ্চিত করেছেন।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular