Homeটাঙ্গাইল জেলাসখিপুরসখীপুরের নিখোঁজ প্রতিবন্ধী সজীবের সন্ধান দিন

সখীপুরের নিখোঁজ প্রতিবন্ধী সজীবের সন্ধান দিন

টাঙ্গাইলের সখীপুরের মানুষিক প্রতিবন্ধী সজীব মাহমুদকে (১৫) গত তিন মাস ধরে খুজে পাওয়া যাচ্ছে না। সে গত ৩ ফেব্রুয়ারি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার ফার্মগেইট এলাকা থেকে হারিয়ে যায়। সজীব উপজেলার নলুয়া আড়ালিয়া পাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে। নিখোঁজের সময় তার পরনে ছিল সাদা শার্ট, নেভিব্লু রংয়ের সোয়েটার এবং কালো প্যান্ট। তার গায়ের রং ফর্সা। সে শুধু নিজের নাম সজীব বলতে পারে। নিখোঁজের ব্যাপারে তেজগাঁও থানা সাধারণ ডায়েরি করা হয়েছে। ডায়েরি নং- ১৬৪।

কোন সুহৃয়বান ব্যক্তি তার সন্ধান পেলে যোগাযোগ করুন- ০১৮৮৩৭৩১০৩৬ অথবা নিউজ টাঙ্গাইল’র সম্পাদক বরাবর যোগাযোগ করুন- মোবাইল-০১৮১৯-৮৪৯৬৩৬। সন্ধানদাতার প্রতি আজিবন কৃতজ্ঞ থাকবে সজীবের ও নিউজ টাঙ্গাইল পরিবার।

RELATED ARTICLES

Most Popular