মঙ্গলবার, এপ্রিল ১৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাঘাটাইলটাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ঘাটাইল প্রতিনিধি : টাঙ্গাইলের ঘাটাইলে ট্রাক ও ব্যাটারি চালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাদশা মিয়া (৪৫) নামে একজন নিহত হয়েছেন।
আজ রবিবার (২১এপ্রিল) সকালে সাগরদিঘী-সখীপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি ঘাটাইল উপজেলার রসুলপুর ইউনিয়নের শালিয়াবহ গ্রামের মৃত জবান আলীর ছেলে মো. বাদশা মিয়া।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত বাদশা মিয়া ভ্যান গাড়িতে কলা নিয়ে সখীপুর উপজেলার কুতুবপুর বাজারে যাওয়ার পথে সাগরদিঘী পল্টনপাড় নামক স্থানে এলে বিপরীত দিক থেকে একটি ট্রাক এসে মুখোমুখি ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই বাদশা মিয়া মারা যায়।

সাগরদিঘী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি আশরাফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আজ সকালে সাগরদিঘী পল্টনপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। লাশ ময়নাতদন্তের জন্য আইনি প্রক্রিয়া চলছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular