বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদর৩টি বিষয়ে পুরস্কার পাওয়া দেশের একমাত্র শিক্ষার্থী টাঙ্গাইলের নৈঋতা

৩টি বিষয়ে পুরস্কার পাওয়া দেশের একমাত্র শিক্ষার্থী টাঙ্গাইলের নৈঋতা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ দেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীর (বিদ্যালয়) মর্যাদা লাভ করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নৈঋতা হালদার।

শুধু তাই নয় এ প্রতিযোগিতায় সে জাতীয়ভাবে তাৎক্ষণিক অভিনয়ে ২য় এবং লোকনৃত্যে ৩য় স্থান অধিকার করে। একবর্ষে জাতীয়ভাবে ৩টি বিষয়ে পুরস্কার পাওয়া দেশের একমাত্র শিক্ষার্থী নৈঋতা হালদার।

নৈঋতা জানায়, এ প্রাপ্তিতে সে খুবই খুশি। আর এ প্রাপ্তির কৃতিত্ব তা মায়ের। যিনি তাকে বন্ধুর মতো সব কিছুতেই আগলে রাখেন। নিজের স্বপ্ন নিয়ে নৈঋতা জানায়, সে বড় হয়ে পররাষ্ট্র সচিব হবে।

বাবা অরিন্দম হালদার ও মাতা চিনো রানী বিশ্বাসের একমাত্র মেয়ে নৈঋতার জন্ম ২০০৫ সালের ৪ মে মির্জাপুরের বহনতলী গ্রামে।তাদের বাড়ি গোপালগঞ্জ শহরে।

নৈঋতার বাবা একজন ব্যবসায়ী এবং মা বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular