শনিবার, মে ২, ২০২৬
Homeজাতীয়breaking..... গুলশানে ক্যাসিনো সেলিমের ‘প্রধান হাউজে’ অভিযান চলছে

breaking….. গুলশানে ক্যাসিনো সেলিমের ‘প্রধান হাউজে’ অভিযান চলছে

অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধানের দেয়া তথ্যের ভিত্তিতে রাজধানীর গুলশান-২ এলাকায় অভিযান চালাচ্ছে র‍্যাব। সোমবার (৩০ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে গুলশান-২ এর ৯৯ রোডে প্রধান হাউজ নামে একটি প্রতিষ্ঠানে এ অভিযান করা শুরু হয়েছে।

এর আগে দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্যাংককগামী থাই এয়ারওয়েজের বিজনেস ক্লাস থেকে সেলিম প্রধান আটক করে

নিয়ে আসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ফ্লাইটটি ঢাকা থেকে দুপুর ১টা ৩৫ মিনিটে ব্যাংককের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি ইউনিট বিমানে হাজির হলে ফ্লাইট ছাড়তে ৩টা বেজে যায়।

বিমান সূত্র জানায়, থাই এয়ারওয়েজের টিজি-৩২২ নম্বর ফ্লাইটটি ছাড়ার আগ মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনীর একদল সদস্য বিজনেস ক্লাসের ওই যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। আটক সেলিম প্রধানের কোনো রাজনৈতিক পরিচয় আছে কিনা এ বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে তিনি অনলাইন ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত বলে একটি সূত্রে জানা গেছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular