Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইলে বিদুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

টাঙ্গাইলে বিদুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু

নিউজ টাঙ্গাইল ডেস্ক:

টাঙ্গাইলের কলিহাতীতে বিদ্যুৎস্পর্শে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার সল্লা ইউনিয়নের দেউপুর গ্রমে এ ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন-আব্দুল করিম (৪৮) ও তার ছেলে আবু দাওয়াত (২২)।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মোশারফ হোসেন বলেন, দুপুরের দিকে উপজেলার দেউপুর গ্রামের আব্দুল করিম ও তার ছেলে আবু দাওয়াত নিজেদের মুরগির খামারে ছিঁড়ে যাওয়া বৈদ্যুতিক তার জোড়া দিচ্ছিলেন। এসময় হঠাৎ তারা তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে এলাকাবাসীরা তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের  মৃত ঘোষণা করেন।

RELATED ARTICLES

Most Popular