ঘাটাইলে ডোবায় মিলল প্রতিবন্ধী যুবকের মরদেহ

ঘাটাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ডোবা থেকে ইব্রাহিম হোসেন (২৫) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে উপজেলার আনেহলা ইউনিয়নের বাইশকাইল গ্রামে এ ঘটনা ঘটে।

ইব্রাহিমের পরিবার জানান, উপজেলার আনেহলা ইউনিয়নের বাইশকাইল গ্রামের ভোলা শেখের ছেলে ইব্রাহিম হোসেন (২৫) একজন শারীরিক প্রতিবন্ধী। সে তার নিজ বাড়িতে একা থাকত। রবিবার সে রাতের খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমাতে যায়। আজ সোমবার সকালে বাড়ির লোকজন তার ঘরের দরজা খোলা এবং বিছানায় ইব্রাহিমকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের ডোবায় স্থানীয় ইউপি সদস্য নাসির উদ্দিন তার মমরদেহ ভেসে থাকতে দেখে। পরে বাড়ির লোকজন ডোবা থেকে তার লাশ উদ্ধার করে। ইব্রাহিমের বাবা ভোলা শেখ তার ছেলের মৃত্যুর কারণ নিশ্চিত করে বলতে পারেননি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর