Homeটাঙ্গাইল জেলাধনবাড়ীধনবাড়ীতে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধনবাড়ীতে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ধনবাড়ী প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে উৎসবমুখর পরিবেশে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। সোমবার সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন যুবলীগের নেতাকর্মীরা। পরে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে কলেজ রোডের দলীয় কার্যালয়ে কেককাটা হয়।

উপজেলা যুবলীগের সভাপতি মনিরুজ্জামান বকলের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীতে ধনবাড়ী পৌর মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন প্রধান অতিথি হিসাব উপস্থিত থেকে কেক কাটেন ।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর ফারুক আহমাদ ফরিদ, যুবলীগের সহ-সভাপতি শামছুল আলম, সাধারণ সম্পাদক নাসীর উদ্দিন, যুবলীগ নেতা খাইরুল ইসলাম সুমন, হারুন তালুকদার, আরিফুল ইসলাম রনি, আ. রউফ রব্বানী প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পৌর যুবলীগ ও ছাত্রলীগ সভাপতি সম্পাদক ও নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

Most Popular