রবিবার, সেপ্টেম্বর ১৩, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

টাঙ্গাইলে আমন ধান সংগ্রহ অভিযান শুরু

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ অভিযান শুরু করেছে জেলা খাদ্য বিভাগ। পূর্ব নির্ধারিত ১০৫০ টাকা দরে মোট ৩৫০ মে. টন ধান ক্রয় করা হবে। বুধবার (২০ নভেম্বর) সদর উপজেলার বিশ্বাস বেতকা খাদ্য গুদামে এ কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম।

জেলা খাদ্য নিয়ন্ত্রক মো. কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাদ্য মন্ত্রাণালয় গবেষণা পরিচালক ঢাকা ফিরোজ আল মাহমুদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ্জাহান আনছারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে খাদ্য ও কৃষি বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

১০৫০ টাকা দরে টাঙ্গাইল সদর উপজেলা থেকে ৩৫০ মে. টন ধান সরকারিভাবে কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। উদ্বোধনী দিনে ১০৫০ টাকা দরে ধান বিক্রি করে খুশি কৃষকরা।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular