Homeজাতীয়ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সিরিয়াল রেপিস্ট মজনু গ্রেফতার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সিরিয়াল রেপিস্ট মজনু গ্রেফতার

নিউজ টাঙ্গাইল ডেস্ক: মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের ঘটনায় সিরিয়াল রেপিস্ট’ মজনুকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব)।  বুধবার (০৮ জানুয়ারি) দুপুরে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক সারোয়ার বিন কাশেম রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

র‌্যাব কর্মকর্তা সারোয়ার বিন কাশেম জানান, মজনু একজন সিরিয়াল রেপিস্ট। সে নিয়মিত মাদক গ্রহণ করে। স্ত্রীর মৃত্যুর পর সে ঢাকায় আসে। পরিবারের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন। সে রেলস্টেশনগুলোতে প্রতিবন্ধী নারী ও ভিক্ষুকদের ধর্ষণ করত।

সারোয়ার বিন কাশেম আরও বলেন, ‘১২ বছর আগে ট্রেন থেকে পড়ে তার দুটি দাঁত ভেঙে যায়। তার বাড়ি নোয়াখালীর হাতিয়ায়। তার বাবার নাম মৃত মাহফুজুর রহমান। ভুক্তভোগী ওই ছাত্রীর দেওয়া বক্তব্য ও আমাদের তদন্তে মজনুকে গ্রেফতার করা হয়।

RELATED ARTICLES

Most Popular