Homeটাঙ্গাইল জেলাভূঞাপুরটাঙ্গাইলে তাঁতের সুতা গলায় পেঁচিয়ে আত্মহত্যা

টাঙ্গাইলে তাঁতের সুতা গলায় পেঁচিয়ে আত্মহত্যা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: ভূঞাপুরে তাঁতের সুতা গলায় পেঁচিয়ে ঘরের ধরনার সঙ্গে ফাঁস দিয়ে মনিরুল ইসলাম (১৪) নামের এক কিশোর আত্মহত্যা করেছে। সে রংপুরের মিঠাপুকুর উপজেলার বেতঘারা গ্রামের মো. শাফির ছেলে।

মঙ্গলবার রাতে উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল এলাকা থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এসআই শামছুল হক জানান, উপজেলার অলোয়া ইউনিয়নের নিকলা গোপাল গ্রামে মামা ঠান্ডু মল্লিকের বাড়িতে বেড়াতে আসে মনিরুল। নিহতের বাবার দাবি তার ছেলে এক ধরনের মানসিক প্রতিবন্ধী ছিল। মঙ্গলবার বিকালে তার মামার বাড়ির তাঁত ঘরের তাঁতের সুতা গলায় পেঁচিয়ে ধরনার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

RELATED ARTICLES

Most Popular