বুধবার, মে ২৭, ২০২৬
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৯০

করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪৯০

নিউজ টাঙ্গাইল ডেস্ক: চীনে প্রাণঘাতী নভেলা করোনাভাইরাসে মৃতের সংখ্যা পাঁচশোর কাছাকাছি পৌঁছেছে। দেশটির স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বুধবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯০ জন।
চায়নার জাতীয় হেলথ কমিশন জানিয়েছে, করোনাভাইরাসে মৃত ৪৯০ জনের মধ্যে মঙ্গলবার একদিনেই মারা গেছেন ৬৫ জন। সিনহুয়া।
বুধবার নতুন করে তিন হাজার ৮৮৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত এ ভাইরাস আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৩২৪ জন। এর মধ্যে উহানেই আক্রান্ত হয়েছেন আট হাজার ৩৫১ জন।
বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, ভাইরাসটির কেন্দ্রস্থল উহানে বিভিন্ন জিমনেসিয়াম, প্রদর্শনী কেন্দ্র এবং ক্রীড়া কেন্দ্রগুলোকে অস্থায়ী হাসপাতাল বানিয়ে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় হংকংয়ের সঙ্গে বিমান ফ্লাইট সাময়িক বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র।
গত বছরের ডিসেম্বরে প্রথমবারের মতো উহানে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর চীনসহ প্রায় ২৫টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular