মঙ্গলবার, জুন ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ইয়াবাসহ যুবক আটক

টাঙ্গাইলে ইয়াবাসহ যুবক আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলে ইয়াবাসহ মো. সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১২ সদস্যরা। সে গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামে মৃত আলতাব হোসেনের ছেলে। শুক্রবার সকালে র‌্যাব-১২ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মো. শফিকুর রহমান প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। র‌্যাবের দাবি তিনি দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া সওদাগর পাড়া থেকে সাইফুল ইসলামকে ৯৮পিস ইয়াবাসহ আটক করা হয়। সে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে গোপালপুর থানা এলাকায় বিভিন্ন মাদক সেবীর কাছে চাহিদা অনুযায়ি ইয়াবা সরবরাহ করতো।

এ ঘটনায় মামলা দায়ের করে আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular