বুধবার, জুন ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইল সদরটাঙ্গাইলে ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের মাঝে ১৫ কোটি টাকার চেক প্রদান

টাঙ্গাইলে ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের মাঝে ১৫ কোটি টাকার চেক প্রদান

নিজস্ব প্রতিনিধি  : মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার প্রকল্পের আওতায় টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় সিল্ক বেসিন ও গাইড বাঁধ নির্মান প্রকল্পের ক্ষতিগ্রস্থ ভুমি মালিকদের ক্ষতিপুরনের চেক প্রদান করা হয়েছে।

বুধবার সকালে কালিহাতীর উপজেরার গড়িলাবাড়ি গ্রামে ক্ষতিগ্রস্থ ৬৬ জন ভুমি মালিকের হাতে প্রায় ১৫ কোটি টাকার চেক তুলে দেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোস্তারী কাদেরীর সভাপতিত্বে চেক প্রদান অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা, কালিহাতীর সহকারী কমিশনার (ভুমি) শাহারিয়ার রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীর প্রকৌশলী আব্দুর রাজ্জার ও ভুমি অধিগ্রহন কর্মকর্তা সুখময় সরকার। পর্যায়ক্রমে এ প্রকল্পে ক্ষতিগ্রস্থ ভুমিহীনদের মাঝে ক্ষতিপুরনের চেক তুলে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসক।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular