ময়মনসিংহে ইউটার্ন নেওয়া ট্রাকের নিচে পড়ে দুই জন নিহত

ময়মনসিংহের ভালুকায় ট্রাকচাপায় দুই জন নিহত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) সকাল ১০টার দিকে ভালুকা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উযায়ের আল মাহমুদ আদনান জানান, সকাল ১০টার দিকে বালু ভর্তি একটি ড্রাম ট্রাক ভালুকা বাস স্ট্যান্ডের সামনে ইউটার্ন নিচ্ছিলো। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রিকশাকে চাপা দেয় ট্রাকটি। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত রিকশাচালক এবং আনোয়ার (৩৫) নামে আরেক পথচারী নিহত হন।

ঘাতক ট্রাকটিকে আটক করতে পারলেও চালক পালিয়ে গেছে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর