টাঙ্গাইলে সড়কের ২৫ফুট নিচে বিনিময় বাস, আহত ৩০

নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের ঘাটাইলে বিনিময় পরিবহনের একটি বাস খাদে পড়ে অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ঘাটাইল ও কালিহাতী স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানে থেকে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়।

শনিবার (১৪মার্চ) বিকেলে উপজেলার নজুনবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দা প্রত্যেক্ষদর্শী কামরুল জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ী অভিমুখি ঢাকা মেট্রো ব- ১১-২৪০৪ বিনিময় পরিবহনের একটি বাস ঘাটাইল উপজেলা নজুনবাগ এলাকায় ব্রিজের কাছে এসে ৩টি গাড়িকে ওভারটেকিং করার সময় সড়কের পাশে খাদে পড়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা আহত কয়েজনকে উদ্ধার করে ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্সে পাঠায়। পরে খবর পেয়ে পুলিশ, পাশ্ববর্তী উপজেলা কালিহাতী ও মধুপুর ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে কালিহাতী ও ঘাটাইল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে গুরুতর আহত ৩-৪জনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বেশ কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ঘাটাইল স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মাস্তুরা ফারজানা তৃষা। তাৎক্ষণিকভাবে আহত সবার পরিচয় পাওয়া যায়নি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর