সখীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

ইসমাইল হোসেন:
টাঙ্গাইলের সখীপুরে পানিতে ডুবে তাসমিন তালুকদার তারিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার কাকড়াজান ইউনিয়নের বৈলারপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাসমিন ওই এলাকার মাসুদ তালুকদারের মেয়ে।
ওই শিশুর পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুর ১২টায় তাসমিন খেলনা গাড়ি নিয়ে খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পা পিছলে পড়ে যায় । পরে দুপুর আড়াইটার দিকে খেলনা গাড়িটি পুকুরে ভেসে থাকতে দেখে ওই পুকুর থেকে তাসমিনের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাসমিনের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। বাকরুদ্ধ হয়ে আছে তার বাবা-মা।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর