বুধবার, জুলাই ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাকালিহাতীটাঙ্গাইল প্রেসক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন কালিহাতী প্রেসক্লাব

টাঙ্গাইল প্রেসক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন কালিহাতী প্রেসক্লাব

নিজস্ব প্রতিনিধি : মুজিববর্ষ আন্তঃউপজেলা প্রেসক্লাব ওয়ালটন ক্রিকেট টুর্নামেন্ট ফাইনালে স্বাগতিক টাঙ্গাইল প্রেসক্লাবের মুখোমুখি হয়ে ১৪ রানে জয় পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে কালিহাতী প্রেসক্লাব।

রোববার বেলা তিনটায় টাঙ্গাইল স্টেডিয়ামে খেলাটি অনুষ্ঠিত হয়। টসে জিতে কালিহাতী প্রেসক্লাব নির্ধারিত ২০ ওভারের দুই বল বাকি থাকতে সবকটি উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে। ১১০ রানের টার্গেটে টাঙ্গাইল প্রেসক্লাব ব্যাটিং করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৯৬ রান করে।

বিজয়ী দলের জিয়ন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন এছাড়া পুরো টুর্নামেন্ট ধারাবাহিক ভাবে ভালো খেলায় রানার্স-আপ দলের রাশেদ খান ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন।

দেলদুয়ার প্রেসক্লাবের সামি মোহাম্মদ ২১৫ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের পুরষ্কার লাভ করেন। এছাড়াও সর্বোচ্চ (১২) উইকেট পুরস্কার পান টাঙ্গাইল প্রেসক্লাবের অধিনায়ক ইফতেখারুল অনুপম। তাছাড়া প্রত্যেকটি খেলায় ম্যান অব দ্যা ম্যাচ প্লেয়ারদের টাঙ্গাইল থেকে প্রকাশিত সাপ্তাহিক জাহাজমারা প্রত্রিকার পক্ষ থেকে ক্রেস্ট তুলে দেয়া হয়।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম। সভাপতিত্ব করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular