ধনবাড়ী প্রতিনিধি,নিউজ টাঙ্গাইলঃ গোটা বিশ্বের মত বাংলাদেশেও নোভেল করোনা ভাইরাস শনাক্ত হওয়ায় টাঙ্গাইলের ধনবাড়ীতে স্বেচ্ছাসেবী সংগঠন ইয়ুথ ক্লাবের আয়োজনে জনসচেতনতামুলক আলোচনাসভা, লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
মুজিববর্ষ উপলক্ষে মঙ্গলবার (১৭ মার্চ) ধনবাড়ী উপজেলার বিভিন্ন স্থানে জনসচেতনতামূলক লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়।
ধনবাড়ী বাসস্ট্যান্ড হতে শুরু হয়ে ধনবাড়ী পৌর শহরে এ কার্যক্রম পরিচালনা করা হয়। কর্মজীবি মানুষদের মাঝে সচেতনতা বাড়াতে মাস্ক বিতরণ করা হয় বলে জানার সংগঠনের সদস্যরা।
ইয়ুথ ক্লাবের লিফলেট ও মাস্ক বিতরণ নিয়ে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকী বলেন, জনসচেতনতা বাড়াতে এটি অত্যন্ত ভালো উদ্যোগ, যার যার অবস্থান থেকে সবার এগিয়ে আসা উচিত। যাতে মহামারি আকারে না হতে পারে। এছাড়াও এ উদ্যোগ কে সাধুবাদ জানান।
লিফলেট ও মাস্ক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনবাড়ী সাকিনা মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মাহবুব রহমান খসরু, “নিজেরা করি” আঞ্চলিক সমন্বয়ক আমজাদ হোসেন, ধনবাড়ী সাইন্স এন্ড টেকনোলজি কলেজের অধ্যক্ষ আঃ মজিদ, ধনবাড়ী ইয়ুথ ক্লাবের উপদেষ্টা রাজীব ভদ্র অপু, রবিউল ইসলাম, (আপন), সংগঠনের সাধারণ সম্পাদক মারুফ হোসেন সহ উপস্থিত ছিল সংগঠনের শতাধিক স্বেচ্ছাসেবী সদস্য।
ধনবাড়ী ইয়ুথ ক্লাবের সভাপতি রাকিব হাসান রকিব বলেন, আমাদের সকলের সচেতনতায় মুক্তি পেতে পারে বাংলাদেশ করোনা ভাইরাসের কবল হতে। করো না এখন বৈশ্বিক সমস্যা। এটা হতে মুক্তি পেতে হলে সচেতনতা জরুরী।
পরে জনসাধারণ,গণপরিবহনের চালক-যাত্রীদের মাঝে নোভেল করোনা ভাইরাস(এন-২০১৯ কোভ) সর্ম্পকে প্রতিরোধমুলক পরামর্শ, জনসচেতনতামুলক লিফলেট এবং প্রায় ৫শতাধিক মাস্ক বিতরণ করা হয়।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।