নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের বাসাইলে দুবাই ফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) থেকে তাকে হোম কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি টিম। তিনি উপজেলার কাঞ্চনপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।
বাসাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফিরোজুর রহমান বলেন, ‘ মঙ্গলবার তিনি দুবাই থেকে দেশে ফিরেছেন। পরে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। প্রথম পর্যায়ে তিনি হোম কোয়ারেন্টাইনে থাকতে রাজি হননি। পরে তাবে বুঝিয়ে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।’
এরআগে উপজেলার দেউলী গ্রামে সিঙ্গাপুর ফেরত এক ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল। তার শরীরে করোনাভাইরাসের কোনও উপসর্গ না থাকায় ১৪দিন পর তাকে মুক্ত করা হয়।
