নিজস্ব প্রতিনিধি : ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অতিরিক্ত গাড়ির চাপ ও সড়ক সংস্কারের কারণে মির্জাপুর ও এলেঙ্গা অংশে প্রায় ২০ কিলোমিটার এলাকায় তব্রি যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার ভোর রাত থেকে এ যানটজের সৃষ্টি হয়। মহাসড়কে এক লেনের কাজ চলমান থাকায় ভোর রাত থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুরের গোড়াই এলাকা থেকে পাকুল্যা পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অন্যদিকে টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গা অংশে ডেবে যাওয়া সড়ক সংস্কার করায় পৌলি থেকে ভাবলা পর্যন্ত প্রায় ৫কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।
যানজটের বিষয়ে গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, একসাথে ছুটির ও অন্য দিকে মহাসড়কে এক লেনের সংস্কার কাজ চলায় এ যানজটের সৃষ্টি হয়েচে। পুলিশ সব জায়গা থেকে কাজ করে যাচ্ছে, অল্প সময়ের মধ্যে যানজট নিরসন করার চেষ্টা করা হচ্ছে।
নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।