শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক বিতরণ

ধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যানের শ্রমজীবী মানুষের মাঝে মাস্ক বিতরণ

ধনবাড়ী প্রতিনিধি,নি্িুজ টাঙ্গাইলঃ-
একাই বাজার ঘুরে শ্রমজীবী মানুষের মধ্যে মাস্ক বিতরণ করলেন টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খন্দকার জেব-উন নাহার লিনা বকল। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে সুরক্ষার জন্য টাঙ্গাইলের ধনবাড়ী বাজারে আজ বুধবার (২৫ মার্চ) অন্তত ২০০ মাস্ক বিতরণ করেন তিনি। এ সময় তিনি মহামারি থেকে বাঁচার জন্য সকলকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ প্রদান করেন।

করোনা ভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ থেকে বাঁচার জন্য এখনো স্বীকৃত কোনো ওষুধ অবিষ্কার হয়নি। ফলে এ থেকে রক্ষা পেতে সচেতনতাই প্রধান উপায়। এর মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সামাজিকভাবে নিরাপদ দূরত্ব বজায় রাখা, মাস্ক পরে বের হওয়া, বারবার হাত ধোয়া, নাক-মুখ-চোখে হাত না দেয়া, বিনা প্রয়োজনে বাহিরে না যাওয়া, উপসর্গ দেখা দিলে আইসোলেশনে থাকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। জনসাধারণকে এসকল সচেতনতামূলক বিষয়গুলো মেনে চলার আহ্বান জানা লিনা বকল।

কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে বাংলাদেশে এ পর্যন্ত অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। সংক্রমিত হয়েছেন আরও ৩৯ জন। এছাড়া বিশ্বজুড়ে (এ প্রতিবেদন লেখা পর্যন্ত) ১৭০টি দেশে ৪২৮৪০৫ জন আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ১৯১২০ জন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular