সখীপুরে করোনা প্রতিরোধে মাইক হাতে উপজেলা চেয়ারম্যান

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে করোনাভাইরাস রোধে জনগণকে সচেতন করতে মাইক হাতে রাস্তায় নেমে পড়েছেন সখীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু।  বৃহস্পতিবার বিকেল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় অটোভ্যানযোগে ঘুরে ঘুরে তিনি মাইকিং করেছেন। করোনাভাইরাস রোধে উপজেলা চেয়ারম্যানের এ উদ্যোগ ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে সারা উপজেলায়।

এর আগে তিনি উলজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেলযোগে প্রচার-প্রচারণা চালিয়েছেন। মাইকিং করে তিনি করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের নানা পদক্ষেপ মেনে চলায় জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

উপজেলা চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল নিউজ টাঙ্গাইলকে বলেন, একজন জনপ্রতিনিধি হিসেবে মানুষের বিপদে পাশে থাকাটা আমার দায়িত্ব। সেই দায়িত্ববোধ থেকে আনন্দের সঙ্গে আমি নিজেই মাইকিং করে সবাইকে সচেতন করার চেষ্টা করছি।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর