মির্জাপুরে বালিয়াজান মানব কল্যান যুব সংগঠনের উদ্যোগে মাস্ক, সাবান এবং লিফলেট বিতরণ

সজল আহমেদ: টাঙ্গাইলের মির্জাপুরে করোনা সচেতনতায় “বালিয়াজান মানব কল্যান যুব সংগঠন” মাস্ক, সাবান এবং লিফলেট বিতরণ করে। শনিবার দিনব্যাপী উপজেলার বালিয়াজান বাজার এবং বিভিন্ন এলাকায় এসব বিতরণ করে।

প্রবাসী মো: আলমগীর হোসেন, নাসির সিকদার এবং ফয়সাল আহামেদের অর্থায়নে সংগঠনের সভাপতি: মো: শফিকুল ইসলাম শফি’র পরামর্শে সংগঠনের সদস্যদের দিয়ে স্থানীয়দের মাঝে এসব বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের সভাপতি এবং অত্র সংগঠনের উপদেষ্টা মো: আলি আহাম্মদ, বিশিষ্ট সমাজ সেবক এবং অত্র সংগঠনের উপদেষ্টা জ্বনাব মো: মোক্তার হোসেন, বালিয়াজান উচ্চ বিদ্যালয়ের আই.সি.টি শিক্ষক মো: শফিকুল ইসলাম (স্বপণ)।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর