টাঙ্গাইলে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি- টাঙ্গাইলে মধুপুরে অজ্ঞাত যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯মার্চ) সকালে উপজেলার কুড়ালিয়া ইউনিয়নের বানিয়াবাড়ি (আমতলী) বাজারের পশ্চিশ পাশ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কুড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহাম্মদ আলী জানান, ভোর সাতটার স্থানীয়রা লাশের সন্ধান পেয়ে তাকে (চেয়াম্যানকে) জানান। বিষয় তিনি তাৎক্ষনিক মধুপুর থানার ওসি জানালে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক কামাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর