Homeদেশের খবরনলডাঙ্গায় মানবতার আলো সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নলডাঙ্গায় মানবতার আলো সংগঠনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ করোনা পরিস্থিতি মোকাবেলায় গতকাল শনিবার সকালে নাটোরে নলডাঙ্গার রামশার কাজিপুর, ছোট সিংগা, কাঁশোবাড়িয়া ও দরবেশপুর গ্রামের অতি দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে,স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন “মানবতার আলো”।

সংগঠনের সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষুক, ভ্যানচালক, বিধবা ও প্রতিবন্ধী ব্যক্তিদের কাছে ৫ কেজি করে চাউল ও ২ কেজি করে আলু পৌঁছে দেন। একইসাথে তাঁরা গ্রামবাসীকে অতি জরুরী প্রয়োজন ব্যতীত বাড়িতে অবস্থানের অনুরোধ জানান।

সংগঠনের সভাপতি এস এম আরিফুল হক জানান, ইতোপূর্বে পাশ্ববর্তী বিভিন্ন গ্রামে “মানবতার আলো’র পক্ষ থেকে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক প্রচারপত্র ও শতাধিক মাস্ক বিতরণ করা হয়।

RELATED ARTICLES

Most Popular