Homeদেশের খবরসরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর শতবর্ষপূর্তি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

সরিষাবাড়ীতে বঙ্গবন্ধুর শতবর্ষপূর্তি ব্যানার ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা

ইসমাইল হোসেন সরিষাবাড়ী(জামালপুর)প্রতিনিধিঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পোগলদিঘা ইউনিয়নে ২নং ওয়ার্ডের পুঠিয়ারপাড় মোড়ে এবং ২০ নং পুঠিয়ারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুজিব শতবর্ষপূর্তি টাঙ্গানো প্যানা ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা। জানা গেছে, গত ২৯ মার্চ আনুমানিক সকাল সাড়ে ৮টার দিকে কে বা কারা দুটি স্থানের দুটি প্যানা কুপিয়ে ছিঁড়ে ফেলে।

তাই ২নং পোগলদিঘা ইউনিয়ন যুবলীগের সদস্য এবং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রার্থী আব্দুল মান্নান মিলন অভিযোগ করে বলেন, এটা নিশ্চয় বিএনপি’র লুকিয়ে থাকা প্রেতাত্মাদের কাজ। তা- না হলে স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের শতবর্ষপূর্তি ছবি অসম্মানের দুঃসাহস দেখায় এমন স্পর্ধা সত্যিই অকল্পনীয়। যেখানে দেশ এখন নভেল করোনা ভাইরাস এর বৈশ্বিক মহামারি সংক্রমণ রোধে লকডাউন চলছে, সেখানে এমন দুঃসময়ের ক্লান্তিলগ্নে স্বাধীনতা বিরোধী রাজাকারেরা ছাড়া এমন হীনতাপূর্ণ কাজ আর কেউ করতে পারেনা বলে তিনি মনে করেন।

অপর দিকে পুঠিয়ারপাড় প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সামছুল আলম জানান, সকালেও তিনি প্যানাগুলো ঠিক দেখেছেন। কিন্তু সকাল ১০দিকে তিনি জানতে পারেন প্যানাগুলো কে বা কারা ছিঁড়ে ফেলেছে। তাই তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা এমন অপকর্মে লিপ্ত আমি তাদের ধিক্কার জানাই এবং আইনানুগ ব্যবস্থা নিয়ে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক।

RELATED ARTICLES

Most Popular