ময়মনসিংহ মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি ল্যাবে আজ ৬১জন রোগীর নমুনা পরীক্ষা করা হচ্ছে।
শুক্রবার (০৩ এপ্রিল) সকালে ময়মনসিংহ বিভাগের চার জেলাসহ টাঙ্গাইল থেকে রোগীর নমুনা সংগ্রহ করে ল্যাবে আনা হয়। দুপুর ১২টা থেকে শুরু হয় পরীক্ষা কার্যক্রম।
পরীক্ষা শেষে আগামীকাল আইইডিসিআরের সংবাদ সম্মেলনে ফলাফল জানানো হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রতি উপজেলা থেকে দুইজনের নমুনা পরীক্ষার ঘোষণা দেয়ার পর নমুনা সংগ্রহের পরিমাণ বেড়েছে।
এদিক পরীক্ষা সংক্রান্ত পিপিই, কিটের পর্যাপ্ত সংগ্রহ আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
