নিজস্ব প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতীর রামপুর ভাষানী মার্কেটে আগুন লেগে ৯টি দোকান ও একটি কিন্ডার গার্ডেন স্কুল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ক্ষতিগ্রস্থরা। শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়।
টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোঃ সফিকুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ০৪ ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন। এ সময় সংবাদ পেয়ে ঘটনাস্থলে আসেন কালিহাতী সহকারি কমিশনার (ভূমি) শাহরিয়ার রহমান, বল্লা ইউপি চেয়ারম্যান হাজী চান মাহমুদ পাকির, নাগবাড়ী ইউপি চেয়ারম্যান মাকসুদুর রহমান মিল্টন সিদ্দিকী।
জানা গেছে, একটি গার্মেন্টসের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়ে। বাজার লকডাউন থাকায় কোন লোকজন ছিলনা। পরে খবর পেয়ে বাজার বণিক সমিতি, স্থানীয়রা, ফায়ার সার্ভিসের দল ও উপজেলা প্রশাসন চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
