রবিবার, মে ১০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলকরোনা আতংকের মধ্যেই টাঙ্গাইলে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক

করোনা আতংকের মধ্যেই টাঙ্গাইলে শিশু ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধকে আটক

নিউজ টাঙ্গাইল ডেস্ক: টাঙ্গাইলের বাসাইলে এক শিশুকে (৯) ধর্ষণের অভিযোগে সোহরাব নামের ষাটোর্ধ এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযুক্ত ধর্ষক তিন সন্তানের জনক সোহরাব উপজেলার হাবলা ইউনিয়নের টেংগুরিয়া পাড়ার বাসিন্দা।

মামলার বিবরণ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের পাটখাগুড়ি গ্রামের বাসিন্দা সিএনজি চালকের ২য় শ্রেনীর পড়ুয়া কন্যা বুধবার (১ এপ্রিল) বিকেলে পাশের বাড়ির এক বান্ধবীর সাথে বাগানে খেলতে যায়।

এ সময় সোহরাব এসে ওই শিশুকে টাকা দেয়ার লোভ দেখিয়ে পাশ্ববর্তী একটি খালি বাড়িতে নিয়ে ধর্ষণে চেষ্টা করেন। এ সময় মেয়েটির ডাকচিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে অভিযুক্ত সোহরাব দৌড়ে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়ভাবে ধামাচাপা দেয়ার জন্য চেষ্টা চালায় একটি মহল। পরে এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে শুক্রবার (৩ এপ্রিল) রাতে বাসাইল থানায় সোহরাবকে আসামী করে মামলা দায়ের করেন।

ওই শিশুর পরিবার জানায়, অভিযুক্ত সোহরাবের বিরুদ্ধে এর আগেও তার নিজ গ্রামে আরো দুই শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ রয়েছে। এ ঘটনায় গ্রামের মাতাব্বররা শালিস বিচারও করেছে। তবে অভিযুক্ত সোহরাব স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় পার পেয়ে গেছেন।

বাসাইল থানা উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান বলেন, অভিযুক্তকে গ্রেফতার করে শনিবার (৪ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular