সখীপুরে প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলামের খাদ্য সামগ্রী বিতরণ

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুর উপজেলার দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলামের ব্যক্তিগত তহবিল থেকে প্রতীমাবংকী এলাকার করোনা ভাইরাস প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া দেড় শতাধিক অসহায় দুস্থ্য পরিবারের মাঝে ৫ কেজি করে বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার প্রতিমাবংকী মিয়াবাড়ী জামে মসজিদ মাঠে এ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। ইউপি চেয়ারম্যান আনসার আলী আসিফ এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

বিতরণকালে অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ জিন্নত আলী, উদয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান মিয়া, ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহআলম সিকদার, সদস্য খন্দকার সহিদ পাশা, হাসান আল মামুন, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আনোয়ার হোসেন প্রমুখ  উপস্থিত ছিলেন।

 

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর