টাঙ্গাইলে ছবি তুলে ত্রাণ ফেরত, আ.লীগ নেতাকে অব্যাহতি

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলের দেলদুয়ারে কর্মহীন দরিদ্র নারীকে ত্রাণ সামগ্রী হাতে ধরিয়ে দিয়ে ছবি তুলে তা ফেরত নিয়েছে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা। ঘটনাটি ঘটেছে উপজেলার ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সিনগর গ্রামে। এ ঘটনায় ওই নেতাকে তার দলীয় পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

জানা যায়, ফাজিলহাটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোজাম্মেল হোসেন মাসুম মুন্সিনগর গ্রামের ফজল মিয়ার স্ত্রী হালিমা বেগম ওই একই গ্রামের মৃত মোমিন মিয়ার স্ত্রী সালেহা বেওয়াকে ১০ কেজি চাল, ২ কেজি ডাল, ৫ লিটার তেল, ৩ কেজি আলু দিয়ে ছবি তুলে। পরে ত্রাণ সামগ্রী ফেরত নিয়ে তাদের একটি করে সাবান দিয়ে বিদায় দিয়ে দেয়।

এ ঘটনায় ত্রাণ দেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করায় তা ভাইরাল হয়।

ফাজিলহাটি ইউনিয়ন আ.লীগের সাধারন সম্পাদক সরকার শহীদুর রহমান বলেন, উপজেলা আওয়ামী লীগের নির্দেশে ঘটনাটি তদন্ত করে সত্যতা পেয়ে ৪ নং ওয়ার্ড আ.লীগ নেতা মোজাম্মেলকে তাৎক্ষনিক দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর