ময়মনসিংহে নারায়ণগঞ্জ থেকে ফেরা তরুণীর করোনা শনাক্ত

নারায়ণগঞ্জ থেকে ফেরা ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের এক তরুণীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ওই তরুণীর বয়স ২২ বছর। আজ রোববার বেলা তিনটার দিকে তাঁর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, ওই তরুণী তিন দিন আগে করোনার উপসর্গ নিয়ে নারায়ণগঞ্জ শহর থেকে বাড়িতে আসেন। গতকাল শনিবার তরুণীর বাড়ি থেকে করোনার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মাইক্রোবায়োলজি বিভাগে পাঠানো হয়। আজ তাঁর করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়। ওই তরুণী নারায়ণগঞ্জে একটি পোশাক কারখানায় কাজ করেন।

ওই তরুণী করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্যসচিব এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নুরুল হুদা খান বলেন, ওই তরুণীকে ময়মনসিংহের এসকে (সূর্যকান্ত) হাসপাতালে পাঠানো হবে। সেখানে তাঁর চিকিৎসা হবে।

ঈশ্বরগঞ্জ উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, আঠারবাড়ি ইউনিয়ন লকডাউন করার প্রস্তুতি চলছে। ওই নারীর গ্রাম বিশেষ নজরদারিতে রাখা হবে।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর