বুধবার, জুন ২৪, ২০২৬
Homeটাঙ্গাইল জেলামির্জাপুরটাঙ্গাইলে লকডাউন অমান্য করে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা; ১৭ জনকে জরিমানা

টাঙ্গাইলে লকডাউন অমান্য করে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা; ১৭ জনকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক: লকডাউন অমান্য করে সংঘবদ্ধভাবে ঘোরাফেরা করা ও দোকান খোলা রাখায় টাঙ্গাইলে ১৭ জনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড ও মির্জাপুর উপজেলায় টাঙ্গাইল র‌্যাব-১২ এর পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

টাঙ্গাইল র‌্যাব-১২ এর ক্রাইম প্রিভেনশন কোম্পানী (সিপিসি-৩) কমান্ডার মেজর আবু নাইম মোহাম্মদ তালাত জানান, অপরাধ দমনের পাশাপাশি টাঙ্গাইলে র‌্যাবের পক্ষ থেকে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯) এর সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচারণা চালানো হচ্ছে।

তিনি জানান, এরই ধারাবাহিকতায় আজ বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ডে র‌্যাবের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন নির্দেশনা অমান্য ও সামাজিক দূরত্ব বজায় না রেখে সংঘবদ্ধভাবে থাকায় ১০ জনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহানুর জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

সন্ধ্যার পর মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এ সময় লকডাউন নির্দেশ অমান্য করে দোকান খোলা রাখায় ৭ ব্যবসায়ীকে ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

মির্জাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular