শুক্রবার, মে ১, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাবাসাইলবাসাইল-সখীপুরে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

বাসাইল-সখীপুরে বৃহস্পতিবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

নিজস্ব প্রতিনিধি : সরকারী নির্দেশনার প্রেক্ষিতে ‘মাহে রমজান’ ও মুজিববর্ষ’ উপলক্ষে ৩৩ কেভি বৈদ্যুতিক লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সমগ্র বাসাইল উপজেলা ও সখীপুর উপজেলায় সকাল ৮টা থেকে বিকাল ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হলে পূর্বেই বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে জানানো হয়। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতি বাসাইল জোনাল অফিস প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। এছাড়াও বিভিন্ন এলাকায় মাইকিং করে জানানো হয়।

সম্মানিত গ্রাহকগণের বিদ্যুত সুবিধা সাময়িকভাবে বন্ধ থাকবে বিধায় কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular