বৃহস্পতিবার, এপ্রিল ৩০, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল

টাঙ্গাইলে ব্যক্তি উদ্যোগে ত্রাণ বিতরণ করলেন বিএনপি নেতা ফরহাদ ইকবাল

নিজস্ব প্রতিনিধি : দেশব্যাপী করোনাভাইরাসে উদ্ভূত পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিজ উদ্যোগে একশ পরিবারের মাঝে ত্রান বিতরণ করলেন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

শুক্রবার দুপুরে বিএনপি নেতা ফরহাদ ইকবালের নিজ বাসায় এসব ত্রান সামগ্রী বিতরন করেন। ত্রাণ হিসেবে প্রতিটি পরিবারে ৩ কেজি চাল, ডাল, আলু ও লবন দেয়া হয়।

ফরহাদ ইকবাল বলেন, দুর্যোগকালীন সময়ে ক্ষুধা নিবারণের জন্য লড়াই করছে অসংখ্য মানুষ। আমার ক্ষুদ্র চেষ্টায় দারিদ্রসীমার নিচে বাস করা মানুষের পাশে দাঁড়িয়েছি। এই দুর্যোগকালীন সময়ে তারা কিছুটা হলেও চিন্তামুক্ত থাকে তাই আমার সাধ্যমত পরিবার গুলোর পাশে দাঁড়িয়েছি।

তিনি আরো বলেন, দেশব্যাপী ছড়ানো করোনা মহামারিতে অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সহায়তা করা আমাদের সবার নৈতিক দায়িত্ব। তাই আমি নিজ উদ্যোগে আমার এলাকার অসচ্ছল পরিবার গুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। এতে তাদের চলমান দুঃখ কষ্ট কিছুটা হলেও কমবে।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular