Homeটাঙ্গাইল জেলাঅভাবী মানুষের পাশে টাঙ্গাইল সদর থানা শ্রমিকদল

অভাবী মানুষের পাশে টাঙ্গাইল সদর থানা শ্রমিকদল

নিজস্ব প্রতিনিধি : বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে জাতীয়তাবাদী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমাননের নির্দেশে ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্বাবধায়নে অভাবী ও হত-দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেছে টাঙ্গাইল সদর থানা শ্রমিক দলের নেতারা।

শুক্রবার (২৪ এপ্রিল ) সকালে সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমনের নেতৃত্বে টাঙ্গাইল সেটেলম্যান্ট অফিসের সামনে শতাধীক কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটি প্যাকেটে রয়েছে চাল, আলু, মসুর ডাল ও লবণ।

এ বিষয়ে টাঙ্গাইল সদর থানা শ্রমিক দলের সভাপতি আমিনুল ইসলাম সুমন বলেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নির্দেশক্রমে সাধারণ খেটে-খাওয়া, অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে বিএনপির নেতা কর্মীরা থাকবে। টাঙ্গাইল সদর থানা শ্রমিক দল এ ধরনের উদ্যোগ আগামীতেও অব্যাহত থাকবে।

কর্মহীনদের মাঝে ত্রাণ বিতরণের এ কর্মসূচীর সময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একে কিউ মনিরুল হক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ হেল কাফি সাহেদ, জেলা ছাত্রদলের নেতা কায়সার রহমান লিমন প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular