বৃহস্পতিবার, জুলাই ২, ২০২৬
Homeটাঙ্গাইল জেলাটাঙ্গাইলে টিসিবি’র পন্য মজুদ ও বিক্রির দায়ে দুই ডিলারকে ১ লক্ষ ৩০...

টাঙ্গাইলে টিসিবি’র পন্য মজুদ ও বিক্রির দায়ে দুই ডিলারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি : টিসিবি’র পন্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রির দায়ে টাঙ্গাইলে দুই ডিলারকে ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ শনিবার দিনব্যাপী টাঙ্গাইল র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাতের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

র‌্যাব কোম্পানী কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল পৌর এলাকার আদি টাঙ্গাইল জাহাঙ্গীর এন্টারপ্রাইজ ও মির্জাপুর উপজেলার জামুর্কি ইউনিয়নের পাকুল্লা বাজারে আবুল বাশার ট্রের্ডাস এর গোডাউনে টিসিবি’র পন্য সামগ্রী অবৈধভাবে মজুদ ও খোলা বাজারে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে দুটি গোডাউনে বিপুল পরিমান টিসিবির পন্য সামগ্রী মজুদ পাওয়া যায়।

এসময় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহনুর জামান ও আরিফুর ইসলামের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জাহাঙ্গীর এন্টারপ্রাইজের মালিক মো. জাহাঙ্গীর হোসেনকে ৩০ হাজার এবং আবুল বাশার ট্রের্ডাস এর মালিক আবুল বাশারকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও আবুল বাশারের গোডাউনে খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজির দরে চাল পাওয়া গেছে পরে এর জন্য তার ডিলারশীপ বাতিল, জামানত বাজেয়াপ্ত ও নিয়মিত মামলা করা হয়েছে। এতে অনান্য কর্মকর্তা ও র‌্যাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular