টাঙ্গাইলে নিত্যপণ্যের দাম বেশি রাখায় ১৬জনকে জরিমানা

নিউজ টাঙ্গাইল ডেস্ক:  টাঙ্গাইলে রমজানে নিত্যপণ্যের দাম বেশি রাখার দায়ে ১৬ সবজি ও মুদি দোকানদারকে ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল শহরের বটতলা বাজারে ৮জনকে ১৮ হাজার ৫শ’ ও ছয়আনী বাজারে ৮টি দোকানে ৩১ হাজার টাকা জরিমানা করা হয়। টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

ইউএনও আতিকুল ইসলাম বলেন, ‘রমজানের শুরুতেই বাজারে নিত্যপণ্যের দাম বেশি রাখা হচ্ছে এমন খবরে অভিযান চালানো হয়। এসময় শসা এক কেজি ৫০ টাকা, পটল ৬০টাকা, ফুলকপি ৭০, বেগুন ৫০, পেঁয়াজ ৫৫ ও আলু ৩০ টাকা কেজি বিক্রি হয়।

বাজার দরের চেয়ে নিত্যপণের দাম বেশি রাখার দায়ে ১৬জনকে ৪৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।’ এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

এই ধরনের আরও খবর

সর্বশেষ খবর