ভূঞাপুরে প্রতিবন্ধী শাহাবুদ্দিনের ধান কেটে দিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা

ভূঞাপুর প্রতিনিধি:  কোভিড-১৯ এর মহামারী সংক্রমণের কারণে চলতি বোরো মৌসুমে ব্যাপকভাবে ধানকাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে।তারই ধারাবাহিকতায় ভূঞাপুরের পলিশা গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী শাহাবুদ্দিনের ৩০ শতাংশ জমির ধান কেটে দিলেন টাংগাইল ২ আসনের সাংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির এর নির্দেশনায় শহর ছাত্রলীগের নেতাকর্মীরা।

এছাড়াও গত কয়েকদিন ধরে ভূঞাপুরের ৬ টি ইউনিয়নের ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন গ্রামের অসহায় দরিদ্র কৃষকদের  ধান কেটে সহায়তা করেছেন।

ভূঞাপুর শহর ছাত্রলীগের সভাপতি রোহান সরকার রোমান জানান, এমপি জনাব তানভীর হাসান ছোট মনির  ভূঞাপুরের সাধারণ কৃষকদের সাহায্য সহযোগীতা করতে উপজেলা,  শহর, পৌর ,ইউনিয়ন ও ওয়ার্ড ছাত্রলীগ নেতাকর্মীদের  আহবান জানান। তারই ধারাবাহিকতায় এ কর্মসূচি হাতে নিয়েছে ছাত্রলীগ।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর