ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের ভিড়

নিউজ টাঙ্গাইল ডেস্ক: করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে দেশে সাধারণ ছুটি থাকলেও গার্মেন্টস খোলা থাকায় ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ঢাকামুখী যাত্রীদের চাপ বেড়েই চলছে।

গণপরিবহন বন্ধ থাকায় করোনার আতঙ্ক ছাপিয়ে যাত্রীরা ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, ভ্যান ও মোটরসাইকেলে দ্বিগুণ ভাড়ায় গন্তব্যে যাচ্ছে। অনেকই আবার অর্থাভাবে সেহেরি খেয়ে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন।

মহাসড়কের বঙ্গবন্ধু সেতু পূর্ব পাড়, এলেঙ্গা, টাঙ্গাইল বাইপাস ও মির্জাপুরে মানুষের জটলা লেগেই আছে।

যাত্রীদের অধিকাংশই গার্মেন্টস কর্মী। নিরুপায় হয়ে পেটের দায়ে বের হতে হয়েছে বলে জানিয়েছে তারা।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন জানান, গণপরিবহন বন্ধ থাকায় বাধ্য হয়েই লোকজন ট্রাক, লেগুনা, মাইক্রোবাস, পিকআপ ভ্যান, সিএনজি ও পায়ে হেঁটেই ঢাকার দিকে যাচ্ছে। পুলিশের চেকপোস্ট দেখে পায়ে হেঁটে কিছু দূর এগিয়ে যেকোনো যানবাহন দেখলেই তার ওপর চড়ে বসছে বলেও জানান তিনি।

এই ধরনের আরও খবর
- Advertisment - 📰 নিজেই তৈরি করুন প্রফেশনাল নিউজ ফটো কার্ড! ছবি ও শিরোনাম যোগ করুন, তৈরি করুন এবং HD ডাউনলোড করুন। সম্পূর্ণ বিনামূল্যে। এখনই তৈরি করুন → Powered by News Tangail

সর্বশেষ খবর