করোনা ভাইরাসের ঝুঁকি এড়াতে সরকারি সিদ্ধান্তে গাজীপুরের পাঁচটি কারাগার থেকে নারীসহ মোট ১০ জন আসামি সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন।
কাশিমপুর হাইসিউিরিটি কেন্দ্রীয় কারাগারের সুপার মো. শফিকুল ইসলাম খান জানান, সরকারের সাধারণ ক্ষমার আওতায় সোমবার দুপুরে এ কারাগার থেকে একজনকে মুক্তি দেয়া হয়েছে। মুক্তি প্রাপ্ত ওই ব্যক্তি মোবাইল কোর্টের আসামি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার উম্মে সালমা জানান, সোমবার দুপুরে এ কারাগারের ১জন আসামি ছাড়া পেয়েছেন। তিনি ভ্রাম্যমান আদালতের আসামি ছিলেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. বাহারুল আলম জানান, সোমবার বিকেলে এ কারাগার থেকে ৩জন মুক্তি পেয়েছেন। তারা সকলেই মোবাইল কের্টের আসামি।
কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারের জেলার মো. আনোয়ার হোসেন জানান, এ কারাগারের দুইজন নারী আসামি সাধারণ ক্ষমায় রবিবার দুপুরে মুক্তি পেয়েছেন।
এদিকে গাজীপুর জেলা কারাগারের জেলার মো. ইউনুস জামান জানান, মোবাইল কোর্টের তিন আসামিকে সাধারণ ক্ষমায় সোমবার দুপুরে এ কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে।
