মঙ্গলবার, জুন ৩০, ২০২৬
Homeআমাদের টাঙ্গাইলসখীপুরে যোদ্ধাহুত মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা; আসামি গ্রেফতারের পরক্ষণেই জামিনে মুক্তি; নিরাপত্তাহীনতায়...

সখীপুরে যোদ্ধাহুত মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা; আসামি গ্রেফতারের পরক্ষণেই জামিনে মুক্তি; নিরাপত্তাহীনতায় পরিবার

এম সাইফুল ইসলাম শাফলু : টাঙ্গাইলের সখীপুরে স্ত্রীর উপর হামলার দুইদিন পরেই যোদ্ধাহুত বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুল কাদের (৭২) ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলারকারীদের গ্রেফতারের পরক্ষনই জামিনে মুক্ত হওয়ায় নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মুক্তিযোদ্ধার পরিবার।

মঙ্গলবার (৫ মে) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার শোলাপ্রতিমা গ্রামে পারিবারিক বিরোধের জের ধরে প্রতিবেশী আবদুর রাজ্জাক ও তার লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ওই মুক্তিযোদ্ধার উপর হামলা এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ৫ লাখ টাকা ও দলীলপত্র লুট করে নেয়। হামলায় মুক্তিযোদ্ধার দুটি হাত ও বুকের পাজরের হাড় ভেঙে যায়। প্রতিবেশীরা গুরুতর আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে প্রথমে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থার অবনতি দেখে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।

জানা যায়, পারিববারিক শত্রুতার কারনে গত রোববার ৩ মে ওই মুক্তিযোদ্ধার স্ত্রী রহিমা পারভীনের (৬০) উপর হামলা চালায় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই মুক্তিযোদ্ধা বাদী হয়ে সখীপুর থানায় মামলা করলে ঠিক এর দুইদিন পর ৫ মে মঙ্গলবার ওই সন্ত্রাসীরা মামলা তুলে নিতে যোদ্ধাহুত বীর মুক্তিযোদ্ধা গাজী আবদুল কাদের ওপর হামলা চালায়।

পরে ছেলে কামরুল ইসলাম বাদী হয়ে হামলাকারী শোলাপ্রতীমা গ্রামের আবদুল বছির মিয়ার ছেলে আবদুর রাজ্জাক (৫০),তার স্ত্রী মোমেনা বেগম (২৯), ছোট ভাই বাদল মিয়া (২২)সহ ১০ জনকে আসামি করে থানায় মামলা করেন। পুলিশ পরদিন ৬ মে সকালে মামলার মূল আসামি আবদুর রাজ্জাক এবং ওয়াজেদ মিয়াকে গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠালে তারা জামিনে মুক্তি পেয়ে যায়।

মামলার বাদী প্রকৌলী কামরুল ইসলাম বলেন, গ্রেফতারের দিনই আসামিরা জামিনে মুক্তি পাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে আমার পরিবার।

সখীপুর থানার অফিসার্স ইনচার্জ মো. আমির হোসেন বলেন, মুক্তিযোদ্ধা ও তার পরিবারের উপর হামলাকারী দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং বাকীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

 

নিউজ টাঙ্গাইলের সর্বশেষ খবর পেতে গুগল নিউজ (Google News) ফিডটি অনুসরণ করুন - "নিউজ টাঙ্গাইল"র ইউটিউব চ্যানেল SUBSCRIBE করতে ক্লিক করুন।

RELATED ARTICLES

Most Popular